শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ১১ শিশুসহ ২১ জন রোহিঙ্গাকে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সীমান্ত এলাকার ১১১৬ নম্বর মেইন পিলার দিয়ে তাদের পুশইন করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির টহল দল ওই ২১ জনকে আটক করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেখেছে। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী। বাকি ১১ জন শিশু।
বিজিবি জানিয়েছে, আটক ২১ জন ছয়টি পরিবারের সদস্য। তারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীরে চলে যান। সেখানে শ্রমিক হিসেবে হোটেল ও বাসাবাড়িতে কাজ করতেন। মাসখানেক আগে ভারতীয় পুলিশের অভিযানে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে দেশটির পুলিশ।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন, আটকদের বিষয়ে আরও যাচাই-বাছাই করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
এর আগে গত ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ নারী-পুরুষকে পুশইন করে বিএসএফ।

ইউএনও সাথী দাস জানান, ২৫ মার্চ বিকেলে দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। ওই রাতেই ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ২৬ মার্চ সকালে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
২০ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হিসেবে দায়িত্ব পালন করা মিজ হুরে জান্নাতকে খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে খুলনার বিদায়ী ডিসি আ স ম জামশেদ খোন্দকারকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
১ দিন আগে
বাগেরহাটের মোংলায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেড-এ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ করেছে যৌথবাহিনী।
১ দিন আগে
লিবিয়া থেকে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে গ্রিসের উপকূলে অন্তত ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২১ জনই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে ১০ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ ছাড়া জেলার আরও এক যুবক এখনও নিখোঁজ রয়েছেন।
২ দিন আগে