গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন তিনি। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকতেন চান্দনা চৌরাস্তা এলাকাতেই।
স্থানীয়রা জানিয়েছেন, আসাদুজ্জামান তুহিন রাত সোয়া ৮টার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। পাশেই একটি ভবনের দোতলায় তার অফিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দোকানে বসে থাকা অবস্থাতেই আচমকা কয়েকজন দুর্বৃত্ত তুহিনকে ঘিরে ধরে। এ সময় তুহিন দৌড়ে দোকানে ঢুকে পড়লে তিনজন অস্ত্রধারী দোকানের ভেতরে ঢুকে তাকে টেনে বাইরে নিয়ে আসে। এরপর সবার সামনেই তারা ধারালো অস্ত্র দিয়ে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। তৎক্ষণাৎ মৃত্যু হয় তুহিনের।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তার জানার চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
সংশোধনী: অন্য একটি সূত্র থেকে পাওয়া তথ্যের বরাতে প্রতিবেদনটির প্রথম সংস্করণে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন চাঁদাবাজি নিয়ে লাইভ সংবাদ পরিবেশ করার কয়েক ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছিল। অধিকতর যাচাইয়ে সে তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। এ কারণে তথ্যটি প্রত্যাহার করে প্রতিবেদনটি সংশোধন করা হলো।

নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়ার পক্ষে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে দলটির একজন কর্মীকে পুলিশে দেয় বিএনপির লোকজন। তবে পরে অভিযোগের প্রমাণ না পেয়ে মুচলেকা নিয়ে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত।
১৩ ঘণ্টা আগে
স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে কিছু লোক আল বাশারাত মৎস্য প্রজেক্টে বস্তা নিয়ে আসা-যাওয়া করে আসছিলেন। বুধবার দুপুরের দিকে মৎস্য প্রজেক্টে মাইক্রোবাসে করে কিছু লোকজন আসে। তারা কয়েকটি বস্তায় ভরে কিছু মালামাল নিয়ে যায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পরিত্যক্ত ভবনে গিয়ে ককটেল তৈরির সরঞ্জাম দেখতে পায়।
১৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহী বিভাগের ৫ হাজার ৫০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১ হাজার ৭৬৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুধবার সকালে ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি এলাকায় ভোট কেনার অভিযোগে টাকাসহ জামায়াত নেতা হাবিবুর রহমান হেলালীকে স্থানীয় জনগণ আটক করে। পরে তারা তাকে প্রশাসনের হাতে তুলে দেয়।
১৪ ঘণ্টা আগে