বিচারকের ছেলে হত্যার আসামির পক্ষে দাঁড়াবে না রাজশাহীর কোনো আইনজীবী

রাজশাহী ব্যুরো
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১৪: ৫৬

রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার পরিবারের ওপর নৃশংস হামলা ও তার ছেলে তাওশিফ রহমান সুমনকে (১৮) ছুরিকাঘাতে হত্যার হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন। একই সঙ্গে ঘোষণা দেওয়া হয়েছে—এই মামলার একমাত্র আসামি লিমন মিয়ার (৩৫) পক্ষে রাজশাহীর আইনজীবী আইনি সহায়তা দেবেন না।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী বার ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ঘোষণা দেন।

বক্তারা বলেন, বিচার বিভাগের সদস্যদের পরিবার যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকে, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে কীভাবে? তাই অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

পুলিশ হেফাজতে থাকা প্রধান অভিযুক্তের বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় জানিয়ে তারা বলেন, এতে তদন্তের স্বচ্ছতা ও বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কাশেম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামশেদ আলী, দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি মুন্সি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌহিদ জাহিদী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালি প্রমুখ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে