রাজশাহী ব্যুরো

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ১ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বগুড়ায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন একজন পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিভাগের আট জেলায় ২০৭টি কেন্দ্রে একযোগে এইচএসসির প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১৯ হাজার ৮৫৮ জন। এর মধ্যে অংশ নিয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৯১ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৫৬ শতাংশ।
পরীক্ষার প্রথম দিনে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিলেন রাজশাহীতে—৪৪৬ জন। চাঁপাইনবাবগঞ্জে ১৩৪, নাটোরে ১৮২, নওগাঁয় ২১৪, পাবনায় ২১৭, সিরাজগঞ্জে ৩২৮, বগুড়ায় ২৪৯ এবং জয়পুরহাটে ৯৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বগুড়ার মনসুর হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফিরোজ আহম্মেদ নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার সময় এমসিকিউর উত্তরপত্র জমা দিতে দেরি করেন এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
১ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে