ঘন কুয়াশয় ৩ নৌ রুট বন্ধ, নদীতে আটকা ৪ ফেরি

মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশায় নৌ রুট বন্ধ হওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফাইল ছবি

পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ— ঘন কুয়াশার কারণে এই তিন নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর ফলে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় চারটি ফেরি। এ ছাড়া ঘাটগুলোতে পারাপারের অপেক্ষা রয়েছে অন্তত পাঁচ শ যানবাহন।

বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত থেকে ঘন কুয়াশার কারণে ওই তিন রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, তীব্র কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বেলা বাড়লে ও কুয়াশা কমে গেলে ফের ফেরি চলাচল ফের স্বাভাবিক হবে।

বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, বুধবার মধ্যরাত থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নদীর চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। এতে আরিচা-কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। মাঝ নদীতে দুটি ফেরি হামিদুর রহমান ও কিষানী আটকে রয়েছে।

অন্যদিকে রাত ৩টায় বন্ধ করে দেওয়া হয় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের ফেরি চলাচল। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে দুই রো রো ফেরি শাহ পরান ও এনায়েতপুরী।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে বুধবার সন্ধ্যা থেকেই তিন নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। মধ্যরাত নাগাদ পরিস্থিতি একদমই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণেই দুর্ঘটনাএড়াতে তিন নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

তিস্তায় বিপৎসীমা ছুঁই ছুঁই পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সব জলকপাট

উজানের ঢল আর টানা বর্ষণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার একদম কাছাকাছি পৌঁছে যাওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট (গেট) খুলে দেওয়া হয়েছে।

১ দিন আগে

৪.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

২ দিন আগে

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে