ইজতেমা মাঠে চার খুন

সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, চারজনের নামে জিডি

রাজশাহী ব্যুরো
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৭: ১৯

টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষে তাবলিগ জামাতের চারজন নিহতের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জুবায়েরপন্থীরা। আজ বুধবার সকালে নগরীর বোয়ালিয়া থানার সামনে প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি থেকে সাদপন্থীদের নিষিদ্ধের দাবি জানানো হয়।

‘সম্মিলিত ওলামা মাশায়েখ ও তাবলিগ জামাতের সাথী বন্ধু’ এবং রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্ট ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি শেষে জুবায়েরপন্থী পাঁচজন বাদি হয়ে সাদপন্থী চারজনের নামে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগকারীরা হলেন- বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, মাওলানা আতিকুর রহমান চৌধুরী, হাজী মোহা. নাঈমুল ইসলাম, ইবাদত হোসেন ও মাওলানা আসলাম উদ্দিন।

তারা হড়গ্রাম নতুনপাড়া এলাকার ডা. আমিনুল ইসলাম, সিএন্ডবি জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম আজম ওরফে আব্দুল্লাহ, দড়িখড়বোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমান মানিক ও উপশহরের বাসিন্দা মোহাম্মদ শহীদুল্লাহ লিটনের বিরুদ্ধে এই জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ইজতেমা মাঠে ঘটে যাওয়া নির্মম হত্যাযজ্ঞে অভিযুক্ত চারজন প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন। তারা এখন বিভাগীয় মারকাজ মসজিদ ও মাদরাসায় জুবায়েরপন্থীদের প্রবেশ করতে না দেওয়ার ষড়যন্ত্র করছেন।

জিডিতে আরো বলা হয়, গত ১৯ ডিসেম্বর মাগরিবের নামাজের পর তারা মার্কাজ মসজিদ গেটে জুবায়েরপন্থীদের ওপর হামলার ব্যাপারে আলোচনা করেন।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, তাবলিগের একটি অংশ বিক্ষোভ কর্মসূচি শেষে থানায় জিডি করেছে। তদন্ত করে জিডির ব্যাপারে আইগত পদক্ষেপ নেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে