রাজশাহীতে সর্বনিম্ন ফিতরা ৮৫ টাকা, সর্বোচ্চ ২৩১০

রাজশাহী ব্যুরো

বিভাগীয় শহর রাজশাহীতে এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৮৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা রয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদরাসার অফিস কক্ষে আরবী ১৪৪৬ হিজরির ফিতরা নির্ধারণের উদ্দেশে সর্বস্তরের আলেমদের বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে রাজশাহীর বিভিন্ন বাজার থেকে সংগৃহীত নিত্যপণ্যের বাজার দর পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এ বছর রাজশাহী অঞ্চলের মুসলমানদের জন্য আদায়যোগ্য ফিতরা নির্ধারণ করা হয়। বৈঠকে জনপ্রতি সর্বনিম্ন ৮৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা ফিতরা নির্ধারণ হয়।

ওই বৈঠকে উপস্থিত ড. মাওলানা ইমতিয়াজ আহমেদ জানান, তারা রাজশাহী অঞ্চলের বিভিন্ন বাজার থেকে নিত্যপণ্যের বাজার দর সংগ্রহ করেছেন। এরপর ওলামায়ে কেরামের বৈঠকে সংগৃহীত বাজার দর পর্যালোচনা করে নিম্নোক্ত এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এতে আটা/গম কেজি প্রতি গড়মূল্য ৫০ টাকা ধরে প্রতি জনের ফিতরা ১.৬৫০ কেজির মূল্য হিসেবে ৮৫ টাকা, যব গড়মূল্য ৮০ টাকা কেজি ধরে প্রতিজনের ফিতরা ৩.৩০০ কেজির মূল্য ২৬৫ টাকা, খেজুর (মধ্যমানের) প্রতি কেজির মূল্য ৬০০ ধরে প্রতিজনের ফিতরা ৩.৩০০ কেজির মূল্য ২ হাজার টাকা, কিশমিশ (মধ্যমানের) প্রতি কেজির মূল্য ৬৫০ টাকা ধরে প্রতিজনের ফিতরা ৩.৩০০ কেজির মূল্য ২ হাজার ১৫০ টাকা আর পনির প্রতি কেজির গড়মূল্য ৭০০ টাকা হিসাবে এ বছরের (১৪৪৬ হিজরি) জন্য জনপ্রতি ফিতরা ৩.৩০০ কেজির মূল্য ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ হয়েছে।

ড. মাওলানা ইমতিয়াজ আহমেদ আরও বলেন, বৈঠকের সিদ্ধান্ত মতে ফিতরার নির্ধারিত পণ্যমূল্যের সাথে ১/২ টাকা যোগ করে আদায় যোগ্য টাকার অঙ্ককে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বৈঠকে উপস্থিত উলামায়ে কেরাম এই বিষয়েও ঐক্যমত পোষণ করেছেন যে, ফিতরা আদায়ের ক্ষেত্রে সর্বনিম্ন পরিমাণ সবার জন্য আমল যোগ্য; এমনটি না ভেবে দরিদ্র জনগোষ্ঠির প্রয়োজন বিশেষ বিবেচনায় নিয়ে উল্লিখিত পরিমাণগুলোর মধ্য থেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বেশি টাকার ফিতরা আদায় করার আমলই অধিকতর শ্রেয়।

রাজশাহীর জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া রহমানিয়া মাদরাসার নায়েবে মুহতামিম ড. মাওলানা ইমতিয়াজ আহমেদ, জামিয়া ইসলামিয়া মিয়া মোহাম্মদ কসেমী মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো. নেক আহমাদ, জামিয়া দারুল উসওয়াহ রাজশাহীর মুহাদ্দিস মুফতি মোস্তাফিজুর রহমান কাসেমী, দারুস সালামা কামিল মাদরাসার মুহাদ্দিস মুফতি যাকারিয়া হাবিবী, সাহেববাজার বড় মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা আব্দুল গণী।

এছাড়া রাজশাহীর দারুল উলুম মালোপাড়া মাদরাসা, জামেয়া ওসমানিয়া মাদরাসা, হামাউস সুন্নাহ মুশরইল মাদরাসা, জামেয়া সদ্দিকিয়া চণ্ডীপুর মাদরাসা, দারুল আরকাম রায়পাড়া মাদরাসার প্রতিনিধিবৃন্দ ও শহরের অধিকাংশ মসজিদের ইমাম ও খতীবরা এই সভায় উপস্থিত থেকে মতামত দেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে