ইসরাইলি হামলায় সাংবাদিক নিহতের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো

ফিলিস্তিনির গাজা ও রাফায় বর্বোরোচিত ইসরাইলি হামলায় সাংবাদিক নিহতের প্রতিবাদ, ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সংস্থা। শনিবার সকাল ১১ টায় নগরীর জিরোপয়েন্টে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি ইসরায়েলের বর্বর গণহত্যা আমাদের ব্যথিত করেছে, আমরা বাকরুদ্ধ।

এছাড়াও গত ৮ এপ্রিল পর্যন্ত ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ২১১ জন সাংবাদিক নিহত হয়েছেন। এজন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং এই আগ্রাসনের নেপথ্যে থাকা অন্যান্য কুশীলবদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচারের দাবিও জানান গণমাধ্যমের কর্মীরা।

বাংলাদেশ সাংবাদিক সংস্থা, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি’র সঞ্চালনায় ও সভাপতি গুলবার আলী জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন , বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহবায়ক সরকার শরিফুল ইসলাম, সদস্য সচিব মো আফজাল হোসেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা রফিক আলমসহ অন্যান্যরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে