রাজশাহী ব্যুরো

সম্মতি না নিয়েই রাজশাহীতে বিএনপির একটি ওয়ার্ড কমিটিতে নাম দেওয়ায় পদত্যাগ করেছেন বিএনপির দুই নেতা। তারা রাজনীতি করবেন না জানিয়ে বুধবার নগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারীরা হলেন, মাহমুদুল হক রুবেল ও হায়দার আলী। তারা উভয়ে রাজপাড়া থানার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছিলেন।
পৃথক পদত্যাগপত্রে তারা দাবি করেন, মহানগর বিএনপির সদ্য ঘোষিত ওয়ার্ড কমিটিতে তারা কোনো পদের জন্য আবেদন করেননি। তাদের মতের বিরুদ্ধে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তাদের মনোনীত করা হয়েছে। বর্তমানে তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে ইচ্ছুক নন। ভবিষ্যতেও কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে চান না। তাই তারা পদত্যাগ করছেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মাহমুদুল হক রুবেল ও হায়দার আলী বলেন, বিএনপির পদ চাওয়াতো দূরের কথা কোনো দিন মিছিল-মিটিংয়েও যাইনি। কমিটিতে নাম দিয়েছে কেন জানি না। তাই পদত্যাগ করছি।
এ বিষয়ে জানতে চাইলে কারো কোনো পদত্যাগপত্র পাননি জানিয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, কারো ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়ার কোনো কারণ নেই। এছাড়া, কাউকে জোর করে পদ চাপিয়ে দেওয়া হয়নি। সম্মেলন করেই কমিটি দেওয়া হয়েছে।

এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
২ দিন আগে
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
২ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
২ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে