রাজশাহী ব্যুরো

আগুনে পুড়ে বেহাল হয়ে পড়া রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। আজ রোববার সকালে নগরের কদমতলার মোড়ে নতুন ভবনে থানার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপাড়া থানা ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং থানার ব্যারাক বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ে। এই প্রতিকূলতার মধ্যে থেকেও থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছিলেন। রাজপাড়া থানার এই বেহাল দশার বিষয়টি বিবেচনা করে আরএমপি কমিশনার একটি আধুনিক ভবন ভাড়া করার নির্দেশ দেন। সে অনুযায়ী নতুন ভবন ভাড়া নিয়ে থানার কার্যক্রম শুরু করা হলো।
থানার নতুন ভবন উদ্বোধনকালে আরএমপি কমিশনার বলেন, “নতুন ভবনটি রাজপাড়া থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আরো কার্যকর ভূমিকা রাখবে। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ভবন পুলিশের কাজকে আরও সহজ করবে। এ ছাড়া জনগণের সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে প্রদান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।”
এ সময় পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জীসহ আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে