রাজশাহী ব্যুরো

রাজশাহীতে পাম্পে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে জাহিদুর রহমান খন্দকার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পবা উপজেলার খড়খড়ি কৈচতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুর রহমান খন্দকার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার গাছিয়াদিঘর এলাকার বাসিন্দা। তিনি বিস্ফোরণ হওয়া ওই প্রাইভেটকারের মালিক ছিলেন। তিনি নিজেই নিজের গাড়ি চালাতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পবা উপজেলার খড়খড়ি কৈচতলা এলাকায় বিসিক-২ এর সামনে ওই পাম্পে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারটিতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় প্রাইভেটকারের কাছে দাঁড়িয়ে থাকা জাহিদুর রহমানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় আগুন ছড়িয়ে পড়লে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই প্রাইভেটকারটির পেছনের অংশে থাকা গ্যাস সিলিন্ডারসহ ব্যাকডালা চুরমার হয়ে যায়।
জানতে চাইলে রাবির ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, পাম্পে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেন। তবে তার আগেই বিস্ফোরণে ওই প্রাইভেটকারটি মালিকের মৃত্যু হয়েছে। তার মরদেহ চন্দ্রিমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চন্দ্রিমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, প্রাইভেটকারটির মালিক জাহিদুর রহমান খন্দকার নিজেই তার গাড়ি চালাতেন। গাড়িতে গ্যাস নেওয়ার পর হঠাৎ সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার মরদেহ উদ্ধার করে থানায় পাঠায় ফায়ার সার্ভিস। পরে থানায় অপমৃত্যুর মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
২ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
২ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে
মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
২ দিন আগে