প্রতিবেদক, রাজনীতি ডটকম

বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে অবরোধ করেছেন ভুক্তভোগী কৃষকরা। টমেটো ও আমের পাল্পের ওপর বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়কে বিক্ষোভ করেছেন তারা। এসময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়েন ঢাকা ও রাজশাহীগামী যাত্রীরা।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের বন বেলঘড়িয়া বাইপাস এলাকায় প্রায় আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন কৃষকেরা।
এর আগে টমেটো ও আমের ওপর ‘বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহার কর, কৃষকের জীবন বাঁচাও’ স্লোগান দিয়ে কৃষকরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। এসময় কৃষিবিরোধী এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি জানিয়ে স্লোগান দেন তারা।
কর্মসূচিতে অংশ নিয়ে কৃষক রফিকুল ইসলাম বলেন, টমেটোজাত বিভিন্ন পণ্যে ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এতে বিক্রি কমেছে। বেশি দামে ফসল উৎপাদন করে কম দামে বিক্রি করতে হচ্ছে। এক বিঘা জমির ৫০ হাজার টাকার টমেটো ২০ হাজার টাকায়ও বিক্রি হচ্ছে না। ফলে চাষিরা লোকসানে পড়ছি। অবিলম্বে এ ভ্যাট প্রত্যাহার করতে হবে।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন কৃষক সৈয়দ আলী, নাজির উদ্দিন বাবু, আমানউল্লাহ, হাফিজুর রহমান, মইনুল ইসলাম প্রমুখ।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে