বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা

রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সম্পাদকসহ গ্রেপ্তার ৩

রাজশাহী ব্যুরো
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৯: ০৯

রাজশাহী কলেজ ও রাজশাহী সিটি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৯ এপ্রিল) দিনগত রাতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- নগরীর বোয়ালিয়া মডেল থানার রাজারহাতা এলাকার মৃত আবু তাহেরের ছেলে নাইমুল ইসলাম নাইম (৩০), একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে তানভির হাসান সজিব (৩২) ও নগরীর কুমারপাড়ার মৃত আনসার উদ্দিন আনফোরের ছেলে এসএনকে আরকান উদ্দিন বাপ্পি (৪৯)। এদের মধ্যে সজিব আওয়ামী লীগ কর্মী ও বাপ্পি রাজশাহী মহানগর যুবলীগের সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক।

আরএমপি মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, বুধবার দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। ভিডিও ফুটেজ এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ছবি বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে