চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভারত থেকে ‘অবৈধভাবে’ ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের বকচর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চুনাখালী খলিফাপাড়ার মো. আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ উল্লাহ (৪২), নাটোরের সিংড়ার মো. হান্নান শেখের ছেলে মো. রংবাজ সরদার (২৩), মৃত মনতাজ আলির ছেলে মো. সাবজিল ইসলাম (৫২), মৃত বোরকান শেখের ছেলে মো. আশরাফ শেখ (৬০), মোহাম্মদ নূর হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিন (২৭), মো. দশনুর সরদারের ছেলে মো. রবিউল সরদার (২১), মো. সিদ্দিক শেখের ছেলে মো. বাহাদুর শেখ (৪২), মো. ওয়াসিম শেখের ছেলে মো. নাদিম শেখ (২৩), মো. বাবুল শেখের ছেলে মো. রাজিম শেখ (২২) ও আদেশ আলীর ছেলে মো. আরবাজ সরদার (২২)।
বিজিবির-৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, আটক ব্যক্তিরা তিন মাস আগে অবৈধভাবে ভারতের চেন্নাই শহরে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা কারণে আমরা সীমান্তে নজরদাবি বাড়িয়েছিলাম। এর মধ্যে শনিবার বিকেলে ভারত থেকে ফেরার সময় তাদের আটক করা হয়। পরে তাদের সদর থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।
বিজিবি ও পুলিশ জানায়, ৫৩ বিজিবির অধীন বকচর বিওপির নায়েক সুজিত কুমারের নেতৃত্বে একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জের বকচর গ্রামে টহল দিচ্ছিল। এ সময় সীমান্ত পিলার ৩৪/৩-এসের কাছ দিয়ে ১০ বাংলাদেশি নাগরিককে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় টহলদল ধাওয়া করে তাদের আটক করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, আটক ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
১ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে