গাজীপুর প্রতিনিধি

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা চয়ন ইসলামকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয় তলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন চয়ন ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১১টার কিছু পর শ্রীপুর থানা পুলিশ ওই বাড়িটি ঘেরাও করে। পরে ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে