রাজশাহী ব্যুরো

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের মামলায় আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক এই রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় নগরের বোয়ালিয়া থানার এ মামলা তদন্ত করছে নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা সাবেক সংসদ সদস্য আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির পর আসাদকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
এ দিন আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করলেও জামিনের কোনো আবেদন ছিল না বলেও জানান পরিদর্শক আবদুর রফিক।
এর আগে গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ। এরপর তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় আগেও কয়েক দফা রিমান্ড মঞ্জুর হয়েছে আসাদুজ্জামান আসাদের।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে