রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ঝটিকা মিছিল থেকে হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় সন্দেহভাজন হিসেবে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে নগরীর আদালত চত্তর সংলগ্ন মহিষবাথান এলাকায় অবস্থিত দারুস সালাম কামিল মাদ্রাসার গলিতে এই ঘটনা ঘটে।
আটকরা নিজেদের ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একাংশের নেতাকর্মীরা। আর এই কর্মসূচিকে ঘিরে আজ বুধবার সকাল থেকেই রাজশাহীর আদালতপাড়ার নিরাপত্তা বাড়ানো হয়। বিপুল পরিমাণ পুলিশও মোতায়েন করা হয়। পুলিশের ব্যাপক উপস্থিতি থাকা সত্বেও দুপুর আড়াইটার দিকে রাজশাহীর আদালত চত্বরে শিক্ষার্থীদের ব্যানারে কিছু বিক্ষোভকারী জড়ো হন। এসময় মহিষবাথান এলাকায় রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রসার সামনে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি রাখা ছিল। পরে দুপুর আড়াইটার দিকে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত ঝটিকা মিছিল বের করে ওই গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। ইটের আঘাতে গাড়ির সামনের কাঁচ ও লাইটগুলো ভেঙ্গে যায়। এসময় ওই গাড়িতে দুইজন পুলিশ সদস্য থাকলেও তারা অক্ষত আছেন। পরে পুলিশ আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই ঘটনায় এই এলাকা থেকে পাঁচজনকে আটক করে রাজপাড়া থানায় নিয়ে যায় পুলিশ। আটকরা নিজেদের ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছেন।
রাজপাড়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক বলেন, জেলা প্রশাসনের কার্যালয় ঘিরে বিক্ষোভ করতে পারে এমন আশঙ্কা থেকে নগরীর কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এসময় গাড়িটি নিরাপদে রাখতে অপেক্ষকৃত সরু রাস্তার মধ্যে রাখা হয়েছিল। সেখানেই দৃর্বৃত্তরা হামলা করে গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া, অভিযান চলমান রয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই রাজশাহীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে নগরীর আদালত চত্বরে পুলিশের গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
২ দিন আগে
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
২ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
২ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে