রাজশাহী ব্যুরো

রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী তারুণ্যের উৎসব আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার।
এসময় প্রধান অতিথি রেজাউল আলম বলেন, শরীর সুস্থ রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই, আমরা নিজেদের শরীরকে খেলাধুলার মাধ্যমে সুস্থ রাখবো। খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোনিবেশ করে নিজেকে দেশ ও জাতি গঠনে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবো।
তিনি বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই এটা নিয়ে হতাশ হওয়া যাবে না। সবাই বিজয়ী হয়ে গেলে সেই প্রতিযোগিতা মূল্যহীন হয়ে যায়। যারা খেলবে তাদের মধ্যে কেউ বিজয়ী হবে আবার কেউ পিছিয়ে থাকবে। যারা পিছিয়ে থাকবে তারা পরবর্তীতে আরও বেশি উৎসাহ-উদ্দীপনা নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাবে, একদিন সাফল্য আসবেই।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম. গোলাম মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য মো. লুৎফর রহমান এবং জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। অন্যান্যের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ১০টি পুরুষ ও ৮টি মহিলা ইভেন্টসহ মোট ১৮টি ইভেন্টে রাজশাহী বিভাগের ৮ জেলার প্রতিযোগিরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে