ছাত্র হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

রাজশাহী ব্যুরো

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা চালিয়ে শিক্ষার্থীদের হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। আজ রোববার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহীর ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়।

জানা যায়, বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা নগরের সাহেববাজার জিরোপয়েন্টে জমায়েত হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণকপাড়া, নিউমার্কেট হয়ে রেলগেটে যান। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা নগর ভবনে গিয়ে সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের কাছে একটি স্মারকলিপি দেন।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, সাব্বির হোসেন, ফাহিম রেজা, নূরুল ইসলাম শহীদ, রাশেদ রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

১ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে