সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার পথে বাস-ট্রাকের সংঘর্ষে জামায়াতের ৩ কর্মী নিহত

রাজশাহী ব্যুরো
নগরীর খড়খড়ি বাজার এলাকার বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সামনের রাজশাহী-নাটোর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে

রাজশাহীতে দুই বাস ও এক ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে জামায়াতের তিন কর্মী নিহত ও প্রায় অর্ধশতজন আহত হয়েছেন। রোববার রাত ১২টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি বাজার এলাকার বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সামনের রাজশাহী-নাটোর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতের জন্য পিরোজপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন নাসিম আলী (৩২), জুয়েল রানা (২৮) ও মিজানুর রহমান (২৬)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুটি বাসে চড়ে জামায়াতের নেতা-কর্মীরা সফরে যাচ্ছিলেন।

স্থানীয় ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার রানিহাটি ইউনিয়নের শিক্ষা সফরের অংশ হিসেবে দুটি বাসে করে দলের নেতাকর্মীরা রওনা দেয়। সফরের গন্তব্য ছিল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর অপর বাস ও ট্রাক সড়কের ওপরে মুখোমুখি অবস্থায় ছিল। এ ঘটনায় আহত ৫০ জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। আহত বাকিরাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার বলেন, ‘দুটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। যাদের সবাই রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সমর্থক। প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতের জন্য তারা পিরোজপুর যাচ্ছিলেন।’

তিনি আরও বলেন, দুর্ঘটনায় জামায়াতের তিনজন কর্মী মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় প্রায় অর্ধশতজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের লিডার আরিফুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলে দুজন মারা গেছেন। অন্যজন হাসপাতালে যাওয়ার পর মারা গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে