রাজশাহী ব্যুরো

শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীরা যা করছে আমরা ওটাই চাই। এটা অসাধারণ একটা কার্যক্রম। কোনো ধরনের পোষ্য কোটা থাকবে না। এখানে আলাদা সিদ্ধান্তের দরকার নেই। বিশ্ববিদ্যালয়ও তাই করবে।
আজ রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘জুলাই বিপ্লব স্মরণে তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানে চিত্রাঙ্কন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বলেন, আমাদের প্রত্যাশা, রাষ্ট্রীয়ভাবে যে কোটা সিস্টেম চালু আছে, বিশ্ববিদ্যালয় ওটাই অনুসরণ করবে। প্রতিবন্ধী বা বিশেষ গোষ্ঠীর জন্য যতটা কোটা আছে সেটুকুই কার্যকর করবে। আশা করছি সব প্রতিষ্ঠান এটা অনুসরণ করবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় একটা সংসারের মতো। তারা নিজেদের বিষয় নিজেরাই হ্যান্ডেল করবে। সংসারের অভিভাবক হচ্ছে ভাইস চ্যান্সেলর। ভাইস চ্যান্সেলর সবাইকে নিয়ে যেটা যথাযথ সেটাই করবেন। সেখানে কম্প্রোমাইজের ব্যাপার থাকবে, সহবস্থানের ব্যাপার থাকবে। সবাইকে সংযত হতে হবে। সবাইকে দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারুণ্যের উৎসবে সাধারণ শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প লেখা প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনীসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিনামূল্যে রক্ত দান ও দন্ত চিকিৎসার ব্যবস্থা করে রুয়েট প্রশাসন। এসময় রুয়েটের অধ্যাপক ড. এসএম আবদুর রাজ্জাকসহ রুয়েটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে দুপুরে রুয়েটের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। সভায় শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল দাবি করেন শিক্ষকেরা।
সভাপতির বক্তব্যে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। তিনি শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বলেন, দেশের সকল শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ, নৈতিকতা এবং দেশপ্রেম গড়ে তোলার জন্য স্কুলের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো অর্ন্তভুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলোজির (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার। সভায় বিভিন্ন বিভাগের শিক্ষকেরা গবেষণা খাতে বাজেট বৃদ্ধিসহ শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য দাবি জানান।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে