রাজশাহী ব্যুরো

‘ফ্যাসিবাদের কবর রচনা ও বাংলার ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক সব ধরনের ষড়যন্ত্র’ রুখে দেওয়ার আহ্বানে রাজশাহীতে সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে তৃতীয় দিন আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর জিরোপয়েন্টে এ সমাবেশে করেন তারা। শুধু তাই নয়, জাতীয় শোক দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজশাহী দখলে রেখেছিলেন শিক্ষার্থীরা। ফলে এ দিন রাজশাহীর কোথাও জাতীয় শোক দিবস পালিত হয়েছে এমন খবর পাওয়া যায়নি।
সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মেশকাত চৌধুরী মিশু বলেন, সারা দেশের ছাত্র-জনতা আজ জেগে উঠেছে। ফ্যাসিবাদকে ক্ষমতা থেকে টেনে-হিঁচড়ে নামানোর যে অভিজ্ঞতা আমাদের হয়েছে তা সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। এশিয়া, ইউরোপ, আফ্রিকাসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর যেখানে যেখানে ফ্যাসিবাদ আছে, স্বৈরাচার আছে তাদের আমরা অভিজ্ঞতা শিখিয়ে দেব যে, কীভাবে ফ্যাসিবাদের কবর রচনা করতে হয়।
তিনি আরও বলেন, যারা যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যাদের হাত আমার ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে তাদের আমরা ছাড়বো না। তারা যেখানেই থাকবে সেখানেই দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। রাসেলস ভাইপারের কথা মনে আছে। এ সাপ কিন্তু এখনও কোনা-কাঞ্চিতেও ছড়িয়ে আছে। এমন রাসেলস ভাইপারদের সবগুলোর বিষদাঁত ভেঙেই তারপর আমরা ঘরে ফিরবো। ফ্যাসিবাদি আওয়ামী মহাজোট, প্রশাসন, বিদেশি দূতাবাসসহ বিভিন্ন জায়গায় থেকে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং এদেশের ছাত্রজনতার বিজয়কে নস্যাৎ করার স্বপ্ন দেখছে তাদেরকে ইদুরের গর্ত থেকে বের করে বিচার করা হবে।’
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজশাহীর বিভিন্ন স্থানে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে ফেলা হয়। গুঁড়িয়ে দেওয়া হয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ও। নেতাকর্মীরা রয়েছেন আত্মগোপনে। কেউ শোক দিবস পালন করতে আসেননি।
এদিকে, শোক দিবসে আওয়ামী লীগ মাঠে নামতে পারে, এমন সম্ভাবনা থেকে আগের দিন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী। ঘোষণা অনুযায়ী বেলা ১১টা থেকে নগরীর তালাইমারী, রেলগেট ও সিঅ্যান্ডবি মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে সবাই সাহেববাজার জিরোপয়েন্ট বড় মসজিদের সামনে সমাবেশ করেন। দুপুর পর্যন্ত চলা সমাবেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।
রাবি শিক্ষার্থী মোজাহিদ শুভ'র সঞ্চালনায় সমাবেশে রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মামুন হোসেন বুলবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা, মেহেদী সজিব, মেহেদী হাসান মুন্না, মোহাম্মদ মাসুদ, সালাউদ্দিন আম্মার, সাংবাদিক রাশেদ রাজন এবং রাজশাহী জেলা শাখার সমন্বয়কগণ বক্তব্য দেন।

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
২ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
২ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে
মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
২ দিন আগে