ভারতে পালিয়ে যাওয়া রাজশাহীর আওয়ামী লীগ নেতার মৃত্যু

রাজশাহী ব্যুরো

আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়া রাজশাহীর আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার দুপুরে ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় স্টোক করে তিনি মারা যান।

আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল।

বাদলের পরিবারের বরাত দিতে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে ভারতে যান বাদল। আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার দুপুরে স্টোক করে মারা গেছেন তিনি। পরবর্তী কার্যক্রম বিস্তারিত এখনও জানি না।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের খবর পাওয়ার পরপরই ভারতের উদ্দেশ্যে রওনা হন আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল৷ আশ্রয় নেন সীমান্তবর্তী মাঝাড়দিয়াড় চর এলাকায়। পরে চরের সীমানা পার হয়ে কোনো এক সময় ভারতে চলে যান৷ সেখানেই সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

স্থানীয় এক ছাত্রলীগ নেতা জানান, প্রবীণ এ রাজনীতিবীদ ৫ আগস্ট দুপুরেই বাড়ি ছাড়েন। দুর্বৃত্তরা তার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। মহিলা ছাড়া তার পরিবারের অন্য সদস্যরাও পালাতক আছেন। সোমবার দুপুরে তিনি মারা গেছেন। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

তবে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ভারতে আত্মগোপনে থাকা রাজশাহীর কোনো আওয়ামী লীগের নেতার মৃত্যুর কোনো তথ্য এখনও আমার জানা নেই। জানতে পারলে বিস্তারিত জানানো হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে