এসএসসি পরীক্ষা শুরু কাল

এক বছরে রাজশাহী বোর্ডে ঝরেছে ১৮ হাজার ৯৪৯ পরীক্ষার্থী

রাজশাহী ব্যুরো

সারাদেশের মতো রাজশাহীতেও আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এবার রাজশাহী বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় এসএসসি পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন শিক্ষার্থী। তবে গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২ লাখ ৮৫৩ জন পরীক্ষার্থী। ফলে এক বছরের ব্যবধানে রাজশাহী শিক্ষা বোর্ডে শিক্ষার্থী ঝরে গেছে ১৮ হাজার ৯৪৯ জন।

বিষয়টি স্বীকার করে শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা বলছেন, ‘এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীরা কম রেজিস্ট্রেশন করেছেন। বিষয়টি দেখা হচ্ছে।’

রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার থেকে। প্রথম দিন বাংলা (আবশ্যিক)- প্রথম পত্র ও সহজ বাংলা- প্রথম পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। শিক্ষাবোর্ডটি প্রস্তুতির অংশ হিসেবে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। তবে এ বছর শিক্ষাবোর্ডে কমেছে এসএসসি পরীক্ষার্থী। বিগত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ২ লাখ ৮৫৩ জন পরীক্ষার্থী। এবছর পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১৮ হাজার ৯৪৯ জন।

২০২৪ সালের প্রকাশিত এসএসসি ফলাফলে দেখা গেছে, বছরটিতে ২ লাখ ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নিলেও পরীক্ষা দেননি ১ হাজার ৯২৪ জন। আর পরীক্ষায় অংশ নেয়, ১ লাখ ২ হাজার ৭১২ জন ছাত্র ও ৯৬ হাজার ২১৭ জন ছাত্রী। বছরটিতে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার মোট শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ৬১০ জন এবং ছাত্রী ৮৭ হাজার ২৯৪ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় ২৬৯টি মোট কেন্দ্রে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম বলেন, গতবছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বছর এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কমেছে। শিক্ষার্থী কমার বিষয়টি দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। এর আগে ২০ মার্চ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এদিকে এসএসসি পরীক্ষা উপলক্ষে শব্দ দূষণরোধে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরীক্ষা চলাকালীন লাউড স্পিকার ব্যবহার, বাদ্যযন্ত্রের সাহায্যে গান-বাজনা করা যাবে না।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, রাজশাহী নগরীতে ২৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উদ্ভূত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পাশাপাশি শব্ধ দূষণরোধেও পদক্ষেপ নেওয়া হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে