রাজশাহী ব্যুরো

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় গ্রিল কেটে ঢুকে এক বৃদ্ধ দম্পতিকে মারধর করে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এতে গৃহকর্তা ইসমাইল হোসেন (৮০) মারা গেছেন। তার স্ত্রী সালেহা বেগম (৭৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, ঘটনাটি ঘটে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার ইত্যাদি গলির ‘খান ভিলা’ নামের একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ফ্ল্যাটে কাউকে পাওয়া যায়নি। পরে আহত অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
এসআই আওলাদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দম্পতিকে মারধর করে এবং বাসার জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। লুট হওয়া মালামালের বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা হবে।”
এদিকে খবর পেয়ে নিহত ইসমাইলের মেয়ে সালমা এবং এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা ঢাকা মেডিকেলে ছুটে আসেন।
সালমা অভিযোগ করেন, “দুর্বৃত্তরা বাসায় ঢুকে আমার বাবাকে বালিশচাপা দিয়ে হত্যা করে। মা এখনো আশঙ্কাজনক অবস্থায় আছেন। ঘরের টাকা-পয়সা, স্বর্ণালঙ্কারসহ অনেক মূল্যবান জিনিসপত্র তারা নিয়ে গেছে।”
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
১ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে