রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ময়লার স্তুপে কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত ককটেলকে বল মনে করে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। আজ সোমবার দুপুরে নগরীর টিকাপাড়ায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, নগরীব বোয়ালিয়া থানা টিকাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে মো আব্দুল্লাহ (৭) ও একই এলাকার মো. শাহিনের ছেলে মো. সাবা (৮)। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, গতকাল সোমবার দুপুরে নগরীর টিকাপাড়া এলাকায় নিজেদের বাসার সামনে খেলাধুলা করছিলো দুই শিশু। এসময় সেখানে একটি ময়লার স্তুপে পরিত্যক্ত অবস্থায় ১০-১২টি ককটেল পায় তারা। ককটেলগুলোকে বল ভেবে তা নিয়ে খেলা শুরু করলে বিকট শব্দে তা বিস্ফোরিত হলে দুই শিশু গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে ৮ থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার করেন বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।
স্থানীয়রা ধারণা করছেন, কোটা সংস্কার আন্দোলেকে ঘিরে সংঘর্ষ চলাকালে এই ককটেলগুলো তৈরি করা হয়। পরে ব্যবহৃত না হওয়ায় সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, বিস্ফোরণে আহত দুই শিশুকে হাসপাতালের নয় নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত রয়েছে।
তিনি আরো বলেন, শিশুদের শরীরের ক্ষতটা বিস্ফোরণের। তবে ককটেলের বিস্ফোরণ তা নিশ্চিত হওয়া যায়নি। ভর্তির পর তাৎক্ষণিকভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শরীরে স্প্রিন্টার বা অন্য কিছু থাকলে তা অপসারণ করা হবে।

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
২ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
২ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে
মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
২ দিন আগে