রামেবি উপাচার্যের পদত্যাগ

রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন পদত্যাগ করেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র দেন তিনি। গতকাল সোমবার সকালে তার পদত্যাগ পত্রের একটি কপি গণমাধ্যমকর্মীদের হাতে আসে।

পদত্যাগপত্রে উপাচার্য উল্লেখ করেন, 'আমি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে ২০২১ সালের ৩০ জুন থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে পালন করে আসছি। বর্তমানে আমি ব্যক্তিগত কারণে উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। এমতাবস্থায় উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগপত্র গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানাচ্ছি।'

এর আগে, সোমবার দুপুরে রামেবি উপাচার্যের পদত্যাগের দাবিতে উপাচার্যের কার্যালয়ে ও তার ব্যক্তিগত সহকারীর রুমে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ১১ আগস্ট উপাচার্য নিজ কার্যালয়ে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের তোপের মুখে পদত্যাগের ঘোষণা দেন। তবে পদত্যাগ না করায় আবারও আন্দোলন শুরু করেন তারা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

১ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে