কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে রাজশাহীতে গায়েবী জানাজা

রাজশাহী ব্যুরো

কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে রাজশাহী মহানগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে নগরীর ভুবনমোহন পার্ক চত্বরে ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পৃথকভাবে এই গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়।

জানা যায়, বুধবার দুপুর ২টায় নগরীর ভুবনমোহন পার্ক চত্বরে গণতান্ত্রিক আন্দোলনে সমমনা দলের ব্যানারে গায়েবী জানাজার আয়োজন করে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি। এই জানাজায় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজশাহী জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. এরশাদ আলী (ঈশা), রাজশাহী জেলা বিএনপি'র সাবেক সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী মহানগর বিএনপি'র সদস্য সচিব মামুনুর রশিদসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জানাজা শেষে সৈয়দ শাহীন শওকত বলেন, "শিক্ষার্থীরা যখন কোটা সংস্কার তথা বৈষম্য বিরোধী আন্দোলন করছে, তখন বর্তমান অবৈধ সরকার শিক্ষার্থীদেরকে রাজাকার বলছে এবং ছাত্রলীগের মাধ্যমে নির্যাতন চালিয়ে আন্দোলন বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে।"

এছাড়া, গয়েবানা জানাজা থেকে জাতীয়তাবাদী দল বিএনপি'র সকল নেতাকর্মীকে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানানো হয়।

এদিকে, চলমান কোটা আন্দোলনে নিহতদের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও পৃথক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা জানাজায় অংশ নেন।

প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার তুমুল সহিংসতায় রূপ নেয়। এতে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা যান। এর মধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন, চট্টগ্রামে তিনজন এবং ঢাকায় দুইজন নিহত হন। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীসহ কয়েকশ জন আহত হয়েছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইঞ্জিন বিকল-বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

২ দিন আগে

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে