রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র আশুরা

রাজশাহী ব্যুরো
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৪: ০৫

সারা দেশের মতো রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ এ দিনটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবার-পরিজনের শাহাদাত স্মরণে এই দিনটি পালন করা হয়।

রোববার (৬ জুলাই) সকালে রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয় শোক র‌্যালি, আলোচনা সভা, মোনাজাত ও ইবাদত-বন্দেগির। সকাল ৯টায় রেলগেট এলাকা থেকে একটি বিশাল শোক র‌্যালি বের করা হয়, যাতে অংশ নেন শত শত মুসল্লি।

পরে সকাল সাড়ে ১০টায় নগরীর উপশহর এলাকার শিয়া মসজিদ থেকে শিয়া সম্প্রদায়ের আয়োজনে আরও একটি শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন শতাধিক ধর্মপ্রাণ মানুষ। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত র‌্যালিগুলোতে কারবালার আত্মত্যাগ ও ইসলামের শান্তিপূর্ণ বার্তা তুলে ধরা হয়।

আয়োজকরা বলেন, হজরত ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ ছিল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা দেয়।

পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল, দোয়া মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও নগরীর বিভিন্ন মসজিদে দিনব্যাপী কোরআনখানি, নফল নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে