রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তর’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইরফান তামিমকে সভাপতি ও দৈনিক প্রথম আলো’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজিদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি, দৈনিক খবরের কাগজের রাজশাহী ব্যুরো প্রধান ও স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম।
১৪ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি-১ অর্পণ ধর (সমকাল), সহসভাপতি-২ সিরাজুল ইসলাম সুমন (খবরের কাগজ), যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (কালবেলা), কোষাধ্যক্ষ মাহবুব হাসান (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মীর কাদির (ডেইলি মেসেঞ্জার), দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম (সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিবুল হাসান (বাহান্ন নিউজ), ক্রীড়া সম্পাদক সাজিদুর রহমান সাজিদ (সকালের সময়), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক লুবনা শারমিন (জনকণ্ঠ), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাঈনুল ইসলাম রাজু (উত্তরা প্রতিদিন), আইটি অ্যান্ড ভিজ্যুয়াল কনটেন্ট সম্পাদক প্রান্ত কুমার দাশ (দ্যা নিউজ) ও কার্যনির্বাহী সদস্য এ এইচ এম শামীম (সারাবাংলা ডট নেট)।
এ ছাড়া কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে আছেন শেখ ফাহির আমিন (ঢাকা ওয়েভ) ও আল মামুন আশিক (চ্যানেল আই অনলাইন)। উপদেষ্টা-১ হিসেবে আছেন নোমান ইমতিয়াজ (দেশ রূপান্তর) ও উপদেষ্টা-২ আসিফ আজাদ সিয়াম (দৈনিক বাংলা)।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাবিসাসের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন শিমুল (কালবেলা, রাজশাহী ব্যুরো), সাবেক সভাপতি সুজন আলী (নিউ এইজ, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী), সাবেক সভাপতি শাহীন আলম (সময় টিভি, রাজশাহী প্রতিনিধি) এবং বিদায়ী কমিটির উপদেষ্টা সোহানুর রহমান রাফি (ডেইলি স্টার, রাজশাহী প্রতিনিধি)।
এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাবি প্রশাসন, রাবি শিক্ষক সমিতি, রাবি প্রেসক্লাব, রাবি রিপোর্টার্স ইউনিটি ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
১ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে