প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অন্যের দুই জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রশাসনকে দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন জমির সাবেক মালিক ও ক্রয় সূত্রে মালিক দাবি করা ব্যক্তিরা। সাম্প্রতিক সময়ে খালেদ মাসুদ পাইলটের অন্যায়, অত্যাচার ও হুমকিতে অতিষ্ঠ হয়েছেন বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির সাবেক মালিক জাহাঙ্গীর আলম বলেন, গত ১১ এপ্রিল গোদাগাড়ীর চকনারায়নপুর গ্রামের ১১ জনের সম্পতি প্রায় ২ বিঘা ধানী জমি বিক্রয় করি। এক দাগে সেখানে তাদের ১১ দশমিক ২৬৭৮ একর সম্পত্তি ছিল। সেখান থেকে আংশিক দশমিক ৬৬৯৪ একর সম্পত্তি ২০২৩ সালে নাসরিন সুলতানা নামে এক ভদ্র মহিলা ক্রয় করেন। এর কিছুদিন পর ক্রয় করা জমি ভোগ দখলের জন্য অংশ বুঝে নিতে গেলে তার আগেই ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট জোর পূর্বক জমিটি ঘিরে নেয়। জমির বর্গাচাষি দুজনকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায়। এছাড়াও জমি নিয়ে এমন বিবাদের সমাধান করতে চাইলে তিনি মোবাইল ফোনে জাহাঙ্গীর আলমকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, রাজশাহী সিটি মেয়র, র্যাব ও পুলিশ দিয়ে তুলে নিয়ে আসার ভয়-ভীতি ও হুমকি দেন।
তিনি আরও বলেন, পরে তারা তাদের কেনা জমি দখলের জন্য স্থানীয় রিশিকুল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আবেদন করেন। গ্রাম আদালত খালেদ মাসুদ পাইলটকে বসার জন্য নোটিস পাঠালেও সেখানে তিনি হাজির হননি। এরপর খালেদ মাসুদ পাইলট আমাকে ফোন দিয়ে হুমকি দেয়, ‘ওই জমি অন্য মানুষের থেকে ক্রয় করেছি। এ জমিতে যদি কেউ আসে তাকে প্রশাসন দিয়ে ঝামেলায় ফেলবো। আমি জাতীয় দলের সাবেক ক্রিকেটার আমার কথা সবাই শুনবে। এছাড়া পুলিশ, র্যাব ও বিজিবি দিয়ে সব হুঙলাই দিবো।’ এই ফোন রেকর্ডের একটি কপিও আমাদের কাছে আছে। তাই অন্যায় অত্যাচার থেকে আমরা মুক্তি চাই। জমির প্রকৃত মালিক যেন জমি ফিরে পায় সেটার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।
জাহাঙ্গীর আলম এবং নাসরিন সুলতানার ভাই শাহনুর ইসলাম মুকুল দাবি করেন, রাজশাহীর কাঁকন হাটে খালেদ মাসুদ পাইলটের নিজস্ব খামার বাড়ি সংলগ্ন এই জমিটি তিনি অনৈতিকভাবে দখল করেছেন। এটি দখল মুক্ত করতে তার সহায়তা চাইলেও পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হবে।

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
২ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
২ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে
মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
২ দিন আগে