ঈদের ছুটিতে মোটরসাইকেলে বাড়ির পথে, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাবা-মেয়ে প্রাণ হারিয়েছেন। ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে স্ত্রী-কন্যাকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ব্র্যাকের ক্রেডিট অফিসার আনিছুর রহমান। সে যাত্রায় আর বাড়ি ফিরতে পারেননি তারা। পথে এক ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল উলটে গেলে তাতে থাকা বাবা আর চার বছর বয়সী মেয়ে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন মা।

সোমবার (২৫ মে) সকাল পৌনে ৮টার দিকে বগুড়া শহরের বনানী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছেন আনিছুর রহমান (৩৫) ও তার মেয়ে আয়শা খাতুন (৪)। আহত হয়েছেন আনিছুরের স্ত্রী পুষ্পা আক্তার (২৮)। তাদের বাড়ি পাবনার সুজানগর থানার গোপালপুর গ্রামে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, ব্র্যাকের ক্রেডিট অফিসার আনিছুর রহমানের পোস্টিং ছিল বগুড়ায়। ঈদের ছুটিতে স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ির পথে রওয়ানা দেন তিনি। বগুড়া শহর থেকে বের হয়ে বনানী মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলেই বাবা-মেয়ে প্রাণ হারান।

ওসি বলেন, দুর্ঘটনায় আনিছুরের স্ত্রীও গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। নিহত দুজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

মোটরসাইকেলে ধাক্কা দিয়েই ট্রাকটি দ্রুত সটকে পড়ে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে