রাজশাহীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কবির হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

মৃত কবির হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার রুকুনপুর এলাকার গোলাম রাব্বানীর ছেলে এবং পেশায় কৃষিকাজ করতেন।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ১৯ জুন জ্বর ও অন্যান্য জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, কবির হোসেন কৃষিকাজ করতেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগে তিনি অন্য কোনো জেলায় যাননি। ধারণা করা হচ্ছে, তিনি স্থানীয়ভাবে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন।

তিনি আরও জানান, চলতি মৌসুমে রামেকে এখন পর্যন্ত ৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং ৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে পাঁচজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুজন পুরুষ, তিনজন নারী এবং একজন শিশু। এছাড়া একজন ২৭ বছর বয়সী ফেরদৌসী নামের এক রোগী আইসিইউতে রয়েছেন। সকলেই চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে