রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবর্ষ উদযাপন কমিটি গঠন

রাজশাহী ব্যুরো
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১৭: ০৬
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটক

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহীতে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলা চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা ঋত্বিক কুমার ঘটক বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে মর্যাদা এনে দিয়েছেন। তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘সুবর্ণরেখা’, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘অযান্ত্রিক’ এবং ‘তিতাস একটি নদীর নাম’ বিশ্বব্যাপী সমাদৃত এবং বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত। ১৯২৫ সালের ৪ নভেম্বর জন্মগ্রহণ করেন এই চলচ্চিত্রকার। আগামী ৪ নভেম্বর ২০২৫ তাঁর জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে।

জন্মশতবর্ষ উদযাপন কমিটি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতা নাট্যকার আহসান কবীর লিটন। সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ। কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন আননাবা কবীর প্রকৃতি, ফেস্টিভ্যাল ডিরেক্টর আতিকুর রহমান আতিক, ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর নাদিম সিনা এবং মিডিয়া ও পাবলিক রিলেশন্স অফিসার পলি রানী প্রামানিক।

নির্বাহী সদস্যরা হলেন অর্ণব পাল সন্তু, সাবিত্রী হেমব্রম, শামীউল আলীম শাওন, মাহাইর ইসলাম, মাইনুল ইসলাম টিপু, খালেদুল ইসলাম সোহান এবং হাসিবুল হাসনাত রিজভি।

জন্মশতবার্ষিকী উদযাপন ৪ নভেম্বর ঋত্বিক কুমার ঘটকের বসতভিটায় অনুষ্ঠিত হবে, যা বর্তমানে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অংশ। অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশনা, ঋত্বিক নিয়ে আলোচনা এবং তাঁর নির্মিত চলচ্চিত্র ‘মেঘে ঢাকা তারা’ প্রদর্শন করা হবে।

কমিটি জন্মশতবর্ষ উদযাপনের যাবতীয় প্রস্তুতি ও আয়োজনের দায়িত্ব পালন করবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

২ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

২ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

৩ দিন আগে