প্রতিবেদক, রাজনীতি ডটকম

আজ বুধবার নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় দুপুর সোয়া ২টার দিকে পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন শিশু নিখোঁজ হয়েছেন। এ ঘটনাটি নিশ্চিত করেন লালপুর থানার ওসি মো. নাছিম আহমদে।
নিখোঁজ শিশুরা হলো- উপজেলার মহেশপুর সরকারপাড়া গ্রামের কালাম সর্দারের ছেলে দিপু (১২) ও অপু (১০) এবং স্বপনের ছেলে জয় (১০)।
ওসি নাছিম আহম্মেদ বলেন, দুপুরে চার শিশু এক সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে খালিদ নামে এক শিশু উঠে আসতে পেরেছে, বাকি তিন শিশু নদীতে তলিয়ে যায়।
পরে শিশুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় যৌথ উদ্ধার অভিযান চালাচ্ছে।
এ ছাড়া রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওনা দিয়েছে। তারা পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দিবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
২ দিন আগে
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
২ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
২ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে