রাজশাহীতে কোরবানির হাটে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরীতে কোরবানির হাট থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। আজ বুধবার দুপুর ৩টায় নগরীর সিটিহাট পশুর হাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- নগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জের সুমনের ছেলে সামিনুর হাসান শিহাব (১৬) ও হোসনীগঞ্জ পুরাতন পানির পাম্প এলাকার মাইনুল ইসলামের ছেলে মন্দন ইসলাম (২৬)।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার গরু-ছাগলের হাটে বিভিন্ন ব্যবসায়ীর মোবাইল ও টাকা-পঁয়সা চুরি হয়েছে মর্মে র‌্যাবের কন্ট্রোল রুমে অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাকারী চক্রের অন্যতম দুই সদস্যকে তাদের সাথে থাকা ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাকুসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে