রাজশাহী ব্যুরো

রাজশাহীর চারঘাট উপজেলায় সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ অ্যাডিশনাল আইজিপি মো. মাসুদুর রহমান ভুঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার সাইয়েদ আহমেদ মারুফ। আজ বৃহস্পতিবার একাডেমির কনফারেন্স রুমে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।
এর আগে, সকাল সাড়ে ১০টায় পাকিস্তানের হাইকমিশনারসহ চার সদস্যের প্রতিনিধিদল সারদা পুলিশ একাডেমিতে এলে অধ্যক্ষ মো. মাসুদুর রহমান ভুঞা তাদের স্বাগত জানান।
সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনের কাউন্সিলর (রাজনৈতিক) কামরান ধাঙ্গাল, বাণিজ্য ও বিনিয়োগ অ্যাটাশে জয়েন আজিজ, সমাজসেবক সালাউদ্দিন, পুলিশ একাডেমির সহকারী প্রিন্সিপাল (ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট) রখফার সুলতানা খানম, অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক মাসুদুর রহমানসহ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাক্ষাৎ শেষে পুলিশ একাডেমির বিভিন্ন স্থান পরিদর্শন করে প্রতিনিধি দল। এসময় একাডেমির অধ্যক্ষসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সঙ্গে ছিলেন। পরে দুপুর আড়াইটার দিকে নগরীর তেরোখাদিয়ায় এসওএস চিলড্রেন ভিলেজ শিশুপল্লী পরিদর্শন করেন তারা।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে