রাজশাহী ব্যুরো

ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়ার পর পদ্মা নদীর পানি ৪ সেন্টিমিটার বেড়ে যাওয়ার পর ফের কমতে শুরু করেছে। আজ শুক্রবার সকাল থেকে তা আবার কমতে শুরু করেছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, গত সোমবার সকাল ৬টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ২৯ মিটার। ওই দিন বেলা ৩টায় পানি ১ সেন্টিমিটার বেড়ে ১৬ দশমিক ৩০ মিটারে দাঁড়ায়। এরপর গত বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা একই ছিল। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সময়ে ওই পয়েন্টে পানির উচ্চতা ৩ সেন্টিমিটার বাড়ে। তখন পানির উচ্চতা দাঁড়ায় ১৬ দশমিক ৩৩ মিটার। একই দিন সন্ধ্যা ৬টায় পানি আরও ১ সেন্টিমিটার বাড়ে। তখন রাজশাহী পয়েন্টে পানির মোট উচ্চতা দাঁড়ায় ১৬ দশমিক ৩৪ মিটার। শুক্রবার সকাল ৬টায় তা থেকে ২ সেন্টিমিটার কমে যায়। সকাল ৯টায় আরও ১ সেন্টিমিটার কমেছে। শুক্রবার বিকেল ৩টায় ছিল ১৬ দশমিক ৩০ সেন্টিমিটার। রাজশাহীতে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮ মিটার। ফলে এখনো এর ১ দশমিক ৬৯ মিটার নিচ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে।
ভারতের বিহারে গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটের সব কটি খুলে দেওয়া হয়। এ খবরে রাজশাহীর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। অনেকে সকাল-সন্ধ্যা পানি দেখতে নদী আরে তীরে ভিড় করেন।
রাজশাহী পাউবোর পানির উচ্চতা পরিমাপকারী এনামুল হক বলেন, পদ্মার পানি কখনো কমছে আবার কখনো বাড়ছে। নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না আগামী কয়েক দিনের মধ্যে পানি বাড়বে কিনা। বৃহস্পতিবার রাত থেকে পানি কমতে শুরু করেছে। শুক্রবার সকাল ৬টায় ছিল ১৬ দশমিক ৩২ সেন্টিমিটার। এ ছাড়া বেলা ১২টা ও বিকেল ৩টায় ছিল ১৬ দশমিক ৩০ সেন্টিমিটার। এর আগে বুধবার সন্ধ্যায় পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ সেন্টিমিটার।
রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ বলেন, 'আমরা ভেতরে ভেতরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্ক সেই আতঙ্কের কারণে তা প্রকাশ করিনি। আমরা বেশ কিছু স্পিডবোর্ড, ইঞ্জিন চালিত নৌকা ও আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে রেখেছিলাম। তবে আস্তে আস্তে পানি কমতে শুরু করেছে। আশা করছি রাজশাহী অঞ্চলে বন্যা হবে না।'

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
১ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
২ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে
মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
২ দিন আগে