রাজশাহী ব্যুরো

ব্যবসায়ীর ছেলেকে তুলে নিয়ে গিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায়ের অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসানের (৪১) নামে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীর বাবা নগরের গোরহাঙ্গা এলাকার বাসিন্দা মাসুদ রানা সরকার (৫৫) ঘটনা পাঁচ বছর পর বাদী হয়ে বুধবার (২১ আগস্ট) রাতে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার একমাত্র আসামি মাহবুব হাসান নানা অনিয়ম-দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে আরএমপির গোয়েন্দা শাখার ডিবি থেকে কয়েক মাস আগে বরখাস্ত হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক নেতা।
এছাড়া, ভুক্তভোগী ওই ব্যক্তির নাম রাজিব আলী (৩১)। তিনি নগরের গোরহাঙ্গা এলাকার বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায় মাসুদ রানা সরকারের ছেলে। তিনি পেশায় সাংবাদিক।
মামলার এজাহারে বলা হয়েছে, তৎকালীন এসআই মাহবুব হাসান ২০১৯ সালের ২৩ অক্টোবর দুপর দেড়টার দিকে সাদাপোশাকে নগরের গোরহাঙ্গা এলাকায় ব্যবসায়ী মাসুদ রানা সরকারের বাড়ি গিয়ে তার ছেলে রাজিব আলীর মাথায় অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায়। পরে তাকে নগরের শিমলা বাগানে নিয়ে গিয়ে তার মাসুদ রানাকে মোবাইল ফোনে মাহবুব হাসান জানান, এখনই ৫ লাখ টাকা না দিলে পদ্মার চরে নিয়ে গিয়ে তাকে ক্রসফায়ারে মেরে ফেলা হবে। এসময় ছেলের প্রাণ বাঁচাতে ভয়ে মাসুদ রানা শিমলা বাগানে গিয়ে মাহবুব হাসানের হাতে ৫ লাখ টাকা তুলে দেন। এসময় মাহবুব হাসান বলেন, 'আপনি (মাসুদ রানা) বাড়ি চলে যান, আমরা তাকে বাড়ি পৌঁছে দেবো। পরে মাসুদ রানা চলে যাওয়ার পর মাহবুব হাসান তার ছেলেকে ছাড়েননি। বরং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে দেন। দীর্ঘ ১৬ মাস কারাভোগ করার পর রাজিব এ মামলায় জামিন পান।
ভুক্তভোগী রাজিব আলীর বাবা মাসুদ রানা সরকার বলেন, বিনা অপরাধে ছেলেকে জিম্মি করে ক্রসফায়ারের ভয় দেখি পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘ ১৬ মাস কারাভোগ করার পর রাজিব এ মামলায় জামিন পান। পরে মাহবুব হাসানের সঙ্গে দেখা হলে টাকা ফেরত চাইলে তিনি টাকা ফেরত দেবেন না বলে জানান। সর্বশেষ এক মাস আগে পুলিশের বরখাস্তকৃত এই এসআইয়ের সঙ্গে নগরের রেলগেট এলাকায় দেখা হলে আবারও টাকা ফেরত চাই। এতে ক্ষিপ্ত হয়ে মাহবুব হাসান মারমুখী আচরণ করে বলেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা ছিলেন। টাকা চাইলে মেরে ফেলবো। পরে বাধ্য হয়ে এই মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ বলেন, ‘মামলাটি তদন্তের জন্য থানার এসআই তাজউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
২ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
২ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে
মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
২ দিন আগে