সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাবি অধ্যাপকের পদযাত্রা

রাজশাহী ব্যুরো

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটসহ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়ে পদযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান।

আজ বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. শামসুজ্জোহা চত্বর থেকে শুরু করে বেলা ১টার দিকে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এসে নগ্ন পায়ে এই যাত্রা শেষ করেন তিনি।

অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘তরুণ শিক্ষার্থীরা নিজেদের জীবনের বিনিময়ে বিজয় অর্জন করেছে। স্বাধীনতা উপহার দিয়েছে। কিন্তু মনে হচ্ছে সেই স্বাধীনতা ম্লান হয়ে যাচ্ছে। গত কয়েক দিন ধরে সারা দেশে যে নৃশংসতা চলছে, আমি এতে খুব লজ্জিত হচ্ছি। বিভিন্ন সংখ্যালঘু মানুষদের বাড়িঘরে আগুন ধরিয়ে লুটপাট করা হচ্ছে; তাঁদের মারধর করা হচ্ছে। ভিন্নমতের মানুষও বাদ যাচ্ছেন না। পুলিশও এই নৃশংসতার মধ্যে পড়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই অপরাধীদের বিচার চাই। বিচারব্যবস্থা ফিরে আসবে শিগগিরই। কোনোভাবেই আইন হাতে তোলা যাবে না। আমরা চাই, বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। যারা আন্দোলন করেছেন, তারাও এই বাংলাদেশ চান। বাংলাদেশের মানুষ চরম অনিরাপদে আছেন। আমরা আর এভাবে থাকতে চাই না; অবিলম্বে শান্তি ফিরে পেতে চাই।’

গত সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পর থেকেই সারা দেশে বিজয় মিছিল শুরু হয়। রাস্তায় বের হয়ে যায় হাজার হাজার মানুষ। বিক্ষুব্ধ মানুষ সরকারি স্থাপনাসহ আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। বিভিন্ন জায়গায় শুরু হয় অগ্নিসংযোগ ও লুটপাট। দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলারও খবর পাওয়া যায়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে