দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

রাজশাহী ব্যুরো

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। আজ শুক্রবার সকালে নগরের হেতেমখা বড় মসজিদেে সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে সাহেববাজার বড় মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

এসময় সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর ড. মাওলানা কেরামত আলী বলেন, দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

আধিপত্যবাদী অপশক্তির ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে উল্লেখ করে উল্লেখ করে তিনি বলেন, অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা ৩৬শে জুলাই নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি। এই নতুন স্বাধীনতাকে অর্থবহ করতে ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দোসরদের শাস্তি নিশ্চিত করতে হবে। সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিবাদ ও তার দোসরমুক্ত করতে হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে জনগণের জান ও মালের নিরাপত্তা প্রদান করতে হবে।

ড. কেরামত আলী বলেন, পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। আর মাত্র ১ দিন পরেই সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানরা আল্লাহর ফরজ ইবাদত পালন করবেন। দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের মানুষ আজ বিপর্যস্ত। দুবেলা, দু-মুঠো খাবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়ছেন। এরমধ্যেই রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদের দোশরেরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটতে ব্যস্ত রয়েছে।

অবিলম্বে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়ে এই জামায়াত নেতা বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সেহরি ও ইফতার করতে পারেন সে জন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। খেজুরের উপর অতিরিক্ত শুল্কের ফলে খেজুরের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। আমরা রমজানে খেজুরের শুল্ক সম্পূর্ণ ফ্রি করার দাবি করছি।

এসময় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ ও সকল প্রকার অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ করে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সরকারসহ সকলের প্রতি আহ্বানও জানান তিনি।

মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুলের সঞ্চালনায় সমাবেশে নগর জামায়াতের নায়েবে আমীর অ্যাড. আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন ও আব্দুস সামাদ, কর্মপরিষদ সদস্য অধ্যাপক এমকেএম সরোয়ার জাহান প্রিন্স, জসিম উদ্দিন সরকার, তৌহিদুর রহমান সুইট, আশরাফুল আলম ইমন, সিরাজুল ইসলাম, কামরুজ্জামান সোহেল, ডা. হাসানুজ্জামান, হাফেজ নুরুজ্জামান, মাওলানা রুহুল আমিন, মোহাম্মদ সালাউদ্দিন, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজিরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন থানার আমীর ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে