সিরাজগঞ্জ-৪: হাড্ডাহাড্ডি লড়াই, ধানের শীষকে ১৬৮২ ভোটে হারিয়ে জিতল দাঁড়িপাল্লা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপি প্রার্থী এম আকবর আলী (বাঁয়ে) ও জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন (ডানে)। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন।

সিরাজগঞ্জের এ আসনটির ১৪৭ কেন্দ্রের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে মাওলানা রফিকুল পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭১৮ ভোট। মাত্র ১ হাজার ৬৮২ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন জামায়াত প্রার্থী।

সিরাজগঞ্জ-৪ আসনটি রাজনৈতিকভাবে বরাবরই গুরুত্বপূর্ণ এবং এখানে বিএনপি ও জামায়াতের মধ্যে দীর্ঘদিনের শীতল লড়াই চলে আসছে। মাওলানা রফিকুল ইসলাম খাঁন এর আগে ২০০৮ সালের নির্বাচনেও এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীর শক্তিশালী সাংগঠনিক ভীত এবং মাওলানা রফিকুলের ব্যক্তিগত জনপ্রিয়তা তাকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে। বিশেষ করে উপজেলার ধর্মীয় ভাবাপন্ন ভোটব্যাংক দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে একাট্টা হওয়ায় তার জয় নিশ্চিত হয়েছে।

বিএনপির সাবেক সংসদ সদস্য এম আকবর আলী দীর্ঘ বিরতির পর নির্বাচনে ফিরে এসেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছেলিন। ধানের শীষের ভোটব্যাংক এবং ব্যক্তিগত ইমেজের ওপর ভর করে তিনি ১ লাখ ৫৩ হাজারের বেশি ভোট পেলেও মাত্র ১ হাজার ৬৮২ ভোটের ব্যবধানে পরাজিত হলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১৫ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে