রাজশাহী ব্যুরো

রাজশাহীর পবা উপজেলায় খড়খড়ি হাটের দরপত্র নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ফাঁকা গুলি ছুঁড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে হাট ইজারার দরপত্রের বাক্স এক পক্ষ লুট করে নিয়ে গেছে। এ সময় শাকিলুর রহমান রন (৪২) নামে সাবেক এক যুবদল নেতা ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আজ সোমবার দুপুরে উপজেলা চত্বরে এ সংঘর্ষ ও দরপত্র লুটের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে টেন্ডার বাক্সটি পড়ে আছে। এর এক পাশ খোলা এবং ভেতরে কারও দরপত্র নেই। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে বাক্সটি উদ্ধার করলেও ভেতরে কোনো দরপত্র পাননি। জমা পড়া সব দরপত্র লুট হয়েছে।
ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি পবার ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। হাটগুলোর মধ্যে খড়খড়ি হাটকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এর ফলে ককটেলবাজি ও টেন্ডার বাক্স লুটের ঘটনা ঘটে। দরপত্র বাক্সটি রাখা ছিল ইউএনও’র কার্যালয়ের নিচতলায়। সেখানে একপক্ষ আরেকপক্ষকে দরপত্র দাখিল করতে বাধা দেয়। এরপর গুলি, ককটেলের বিস্ফোরণ এবং বাক্স ভেঙে সব দরপত্র লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। লুট হওয়ার আগে খড়খড়ি হাটের জন্য ৩১ টি দরপত্র বিক্রি হয়েছিল। ক্রেতাদের মধ্যে অধিকাংশই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দরপত্র জমাদান শুরু হলে রাজশাহী জেলা যুবদলের সদস্য ভুগরোইল এলাকার ইফতেখারুল ইসলাম ডনি এবং পারিলা ইউনিয়ন বিএনপি নেতা রেন্টুর মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ডনি ও নওহাটা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতা মিলনের নেতৃত্বে বিএনপির ১০-১৫ জন নেতাকর্মী মুখে কালো কাপড় বেঁধে ফাঁকা গুলি ছুঁড়ে ও ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাক্স ভেঙে সব দরপত্র লুট করে নিয়ে যায় তারা। এসময় রাজশাহী নগরের শাহমখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান নামে একজন তলপেটে ছুরিকাঘাত হয়। তিনি নগরীর চন্দ্রিমা থানার ফিরোজাবাদ এলাকার সাইফুল ইসলামের ছেলে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
দরপত্র লুট হওয়ার বিষয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। সময় ছিল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সকাল থেকে বেশ কয়েকটা দরপত্র জমাও পড়ে। দুপুর ১২টা ৩৫ থেকে ১২টা ৫০ এর মধ্যে কিছু দুষ্কৃতকারী এখানে এসে টেন্ডার বাক্সটা ভেঙে দরপত্রগুলো নিয়ে যায়। যদিও এখানে আগে থেকেই পুলিশ প্রহরা ছিল। কিন্তু দুষ্কৃতিকারীরা সংখ্যায় বেশি ছিল। এখন ভিডিও ফুটেজ দেখে এগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাধারণত দরপত্র জমাদানের একাধিক সময় নির্ধারণ করা থাকে। আগামী তারিখ আছে ৬ ও ৭ এপ্রিল। ইজারা প্রক্রিয়া বাতিল হবে না।
বিষয়টি নিশ্চিত করে নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে এই ঝামেলা হয়েছে বলে শুনেছি। আমরা এখন সিসি ক্যামেরা ফুটেজ দেখছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। বিস্তারিত পরে জানানো হবে।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, হাট ইজারার টেন্ডার বাক্স লুট ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুরো বিষয়টি এখনো জানা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে