নওগাঁয় নিজ বাড়ি থেকে দম্পতির মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
বিষাক্ত কোনো খাবার খাওয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ছবি: সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষাক্ত কোনো খাবার খাওয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সোমবার (জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন পাহাড়পুর গ্রামের লোকমান মণ্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে লোকমান ও দেলোয়ারা রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। ভোরে তাদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে তারা বাড়িতে গিয়ে খাটের ওপর দুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয় কয়েকজনের দাবি, মুক্তার হোসেন নেশায় আসক্ত এবং মোবাইল ফোনে জুয়া খেলতেন। এসবের জন্য তিনি প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা চাইতেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের বিষাক্ত কিছু খাইয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা।

তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি এখনো নিশ্চিত নয়। মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত কোনো খাবার খাওয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৫ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২০ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে

মেয়ের সহপাঠীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ ঘরের মেঝেতে মাটিচাপা

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

১ দিন আগে
Advertisement