রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরীতে চলাচলকারী লাইসেন্সবিহীন অটোরিকশা ও চার্জার রিকশা বন্ধে অভিযান চালিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল ১০টা থেকে নগরভবন গ্রিন প্লাজা সংলগ্ন মোড়ে এ অভিযান চালানো হয়।
রাসিক সূত্রে জানা যায়, অভিযানে ২০টি লাইসেন্স নবায়নবিহীন অটোরিকশা ও চার্জার রিকশা আটক করা হয়। নবায়ন সম্পন্ন করে আটক রিকশা ও অটোরিকশাগুলো ছেড়ে দেওয়া হয়। অভিযানকালে রাসিকের উপ-যানবাহন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ জানান, নগরীতে চলাচলকারী অটো/চার্জার রিকশার মালিক ও চালকদের ২০২৪-২০২৫ অর্থ বছরে অটোরিকশা ও চার্জার রিকশার লাইসেন্স নবায়ন করতে হবে। এছাড়া যান চলাচল নির্বিঘ্ন রাখতে অবৈধ (লাইসেন্সবিহীন) অটোরিকশা ও চার্জার রিকশাসমূহ চলাচল করতে পারবে না। লাইসেন্সবিহীন অটো/চার্জার রিকশা নগরীতে চলাচল করলে তা আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
১ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে