পতিত ফ্যাসিস্ট শক্তির বদ মতলবে পরিস্থিতি খারাপ হচ্ছে: আসিফ নজরুল

রাজশাহী ব্যুরো
রোববার রাজশাহীতে স্বরাষ্ট্র্র মন্ত্রণালয়ের কর্মশালায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: রাজনীতি ডটকম

পতিত ফ্যাসিস্ট শক্তির টাকা ও বদ মতলবের কারণে দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই। মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে বেশি খারাপ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে। এ ছাড়াও পতিত ফ্যাসিস্ট শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশির ভাগই দেশে রয়েছে। তাদের হাতে প্রচুর টাকা ও বদ মতলব রয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি খারাপ হচ্ছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজশাহীর পিটিআই মিলনায়তনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। উপদেষ্টা এ দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সরকার সচেষ্টা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা থেকে উত্তরণের জন্য সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছি। নতুন নতুন উপায় ভাবছি।

আসিফ নজরুল জানান, মানবাধিকার রক্ষা করে বিচার কীভাবে সুনিশ্চিত করা যায়, তা নিয়েই এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। ঢাকায় শুরু হওয়া এই কর্মশালা পর্যায়ক্রমে সারা দেশেই হবে।

কর্মশালায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিডিউটর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে