রাজশাহীতে জমি দখল নিতে না পেরে আদিবাসীকে মারধরের অভিযোগ

রাজশাহী ব্যুরো

রাজশাহীর গোদাগাড়ীতে লিটন টুডু নামে এক আদিবাসীর ভোগদখলে থাকা খাস জমি জোরপূর্বক দখলে নিতে না পেরে তাকে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে উপজেলার শিতলপুরে এ ঘটনা ঘটে।

আহত আদিবাসী লিটন টুডু গোদাগাড়ী উপজেলার শিতলপুর এলাকার বাসিন্দা। অভিযুক্তরা হলেন- উপজেলার কুমুরপুরের বাসিন্দা গনি মোহাম্মদের ছেলে রেজাউল করিম (৫০), বান্দুড়িয়ার আফসার আলীর ছেলে সেরাজুল (৫০), কুমুরপুরের রেজাউলের ছেলে রতন (২৫) ও জিবু (২৮)।

মারধরের শিকার হওয়া লিটন টুডু বর্তমানে গোদাগাড়ী প্রেমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা মুর্ম গোদাগাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, লিটন টুডু চরকপুর মৌজার রেকর্ডভুক্ত ১৪ শতক জমি ও ৪৪ শতক খাস জমি প্রায় ১০০ বছর ধরে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু অভিযুক্তরা গত ১০ আগস্ট জোর পূর্বকভাবে জমি দখল করার চেষ্টা করে। পরে গত মঙ্গলবার বাড়িতে এসে প্রাণনাশের হুমকি দেয়। সবশেষ বুধবার গ্রামের ধানের মিলে ধান ভাঙতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হাতুড়, সাবল, সিলাই রেঞ্জ, বাশ, দিয়ে এলোপাথারি মেরে রক্ত জখম করে। পরবর্তীতে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে