সাবেক এমপি ফারুক চৌধুরীর বিরুদ্ধে গোদাগাড়ীতে দুই মামলা

রাজশাহী ব্যুরো

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীসহ দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় দু’টি মামলা হয়েছে। রোববার রাতে গোদাগাড়ী থানায় মামলা দু’টি রেকর্ড হয়েছে বলে আজ সোমবার নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান।

তিনি জানান, প্রথম মামলাটি করেন গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের বিএনপিকর্মী আব্দুল হামিদ বাবলু। দ্বিতীয় মামলার বাদী হয়েছেন লস্করহাটি এলাকার তসিকুল ইসলাম নামের এক ব্যক্তি।

জানা গেছে, প্রথম মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর নির্দেশে উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে গত ৫ আগস্ট আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি করা হয়। এই ঘটনায় বেশ কিছু ছাত্র জনতা আহত হয়। ওমর ফারুক চৌধুরী ছাড়াও মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ জনের নাম ছাড়াও অজ্ঞাত শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় মামলাটি করা হয়েছে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোদাগাড়ীর লস্করহাটি কেন্দ্রে ভোটে সিল মারার অভিযোগে। দ্বিতীয় মামলার বাদী হয়েছেন লস্করহাটি এলাকার তসিকুল ইসলাম নামের এক ব্যক্তি। নামীয় ২২ জন ও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে করা মামলায় রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। বাকি আসামিরা স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

ওসি আতাউর রহমান বলেন, ‘মামলা দুটিতে সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীকে হুকুমের আসামি করা হয়েছে। আসামিরা সবাই পলাতক রয়েছেন। কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে