রাজশাহী ব্যুরো

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার জওয়ানদের 'নিরপরাধ' দাবি করে তাদের মুক্তি ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার সকালে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে বিডিআর কল্যাণ পরিষদ ও রাজশাহী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পিলখানায় তারা বিডিআর বিদ্রোহ করেননি। কোনো সেনা সদস্যকেও হত্যা করেননি। ভারতীয় সৈন্যের অনুপ্রবেশ ঘটিয়ে ওই হত্যাকাণ্ড চালানো হয়। আর এর দায় চাপানো হয় বিডিআর সদস্যদের ওপর। শুধু তাই নয়, তৎকালীন সরকার সংবিধান বহির্ভূত প্রজ্ঞাপন দিয়ে বিশেষ আদালতের মাধ্যমে পিলখানার ভিতরে এবং পিলখানার বাইরের ইউনিটসমূহের নিরপরাধ বিডিআর সদস্যদের চাকুরিচ্যুত করে। নিরাপদ ওই বিডিআর সদস্যদের মুক্তি, তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও নির্বিঘ্নে কাজ করার স্বার্থে প্রজ্ঞাপনের ২/ঙ ধারা বাদ এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। তা না হলে বৃহৎ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে বিডিআর কল্যাণ পরিষদের রাজশাহী জেলার সমন্বয়ক মোরশেদ আলম, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, সহকারী সমন্বয়ক ফরিদুল ইসলাম, সদস্য আব্দুল মতিন, মো. মোস্তফা, আব্দুল খালেক, তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। তারা সবাই পিলখানার ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য। এছাড়াও, কারাবন্দী বিডিআরদের স্বজনরাও এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে