রাজশাহীতে গণত্রাণের প্রথম দিনে সংগ্রহ ৭ লাখ ৫৪ হাজার

রাবি প্রতিনিধি

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ কর্মসূচির প্রথম দিনে অনলাইন ও অফলাইনে মোট ৭ লাখ ৫৪ হাজার ৩৭৪ সংগ্রহ করা হয়েছে। এ ছাড়াও বিপুল ত্রাণসামগ্রী সহায়তা পাওয়া গেছে।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চলমান থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সমন্বয় মেশকাত মিশু তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন রাজশাহীর উদ্যোগে শনিবার গণত্রাণ কালেকশন কর্মসূচি ছিল। সবার প্রচেষ্টায় আজকের আদায় অফলাইনে আদায়:- ৫ লাখ ৭৫ হাজার ৫৭৪ টাকা। অনলাইনে আদায়: ১ লাখ ৭৮ হাজার টাকা। মোট আদায় ৭ লাখ ৫৪ হাজার ৩৭৪ টাকা। এই আদায়ের পাশাপাশি অতিরিক্ত কিছু আছে। এছাড়াও বেশকিছু পোশাক ও খাদ্যসামগ্রী কালেকশন হয়েছে। সবাইকে ধন্যবাদ হাতে হাত রেখে সহায়তা করার জন্য।

এর আগে সকাল থেকে রাজশাহীর ভদ্রা, রেলগেট, লক্ষ্ণীপুর, সাহেববাজার, কাটাখালী বুথের পাশাপাশি সিনেট ভবন পয়েন্টে গণত্রাণ সংগ্রহ চলে। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ত্রাণসামগ্রীসহ নগদ অর্থ বিভিন্ন বুথগুলোতে প্রদান করেন।

যেভাবে সহায়তা পাঠাতে পারবেন:

ড. ইফতেখার আলম মাসুদ অধ্যাপক, আরবি বিভাগ, রাবি

নগদ: 01717-798480

অগ্রণী ব্যাংক রাবি শাখা

অ্যাকাউন্ট নং: 0200002264863

ড. আমিরুল ইসলাম কনক

অধ্যাপক, ফোকলোর বিভাগ, রাবি

বিকাশ: 01712-965525

ড. জামিরুল ইসলাম অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, রাবি

রকেট: 01717-143984

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে